মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণউত্থানে চলছে লেনদেন
spot_img
spot_img

উত্থানে চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১টা ৪৫মিনিট পর্যন্ত ডিএসইতে ৬১২ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের ১১টা পর্যন্ত ডিএসইতে ২০৩ কোটি ১০ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে এ সময়ে লেনদেন বেড়েছে ৪০৯ কোটি ৬৯ লাখ ৫ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.০২ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪১৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৫৫ পয়েন্টে। ডিএসইতে ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ১৪ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ১৮৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments