বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিউপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ নুরুল হুদা এর আইসিবিতে যোগদান
spot_img
spot_img

উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মোঃ নুরুল হুদা এর আইসিবিতে যোগদান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব মোঃ নুরুল হুদা কে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রদানপূর্বক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এ ন্যস্ত করা হয়েছে। উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি প্রাপ্তির পূর্বে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসাবে অগ্রণী ব্যাংকে তার কর্মজীবন শুরু করেন। কর্মজীবনে তিনি অগ্রণী ব্যাংক পিএলসি এর কেন্দ্রীয় হিসাববিভাগ, প্রকল্প ঋণ, তহবিল ও ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্পোরেট শাখা ও সার্কেল প্রধান হিসাবে সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্ট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগ থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন।

তিনি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় ঝুঁকি ব্যবস্থাপনা, তহবিল ব্যবস্থাপনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকার হিসাবে সেশন পরিচালনা করেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments