ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০টায় ডিজিটাল ও হাইব্রিড সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
ইজিএমটি কোম্পানির নিবন্ধিত ঠিকানায় অর্থাৎ কালুরঘাট I/A, P.O. চাঁদগাঁও, চট্টগ্রাম-৪২১২ অনুষ্ঠিত হবে।
এছাড়া ডিজিটাল প্লাটফর্মের লিঙ্ক: https://usmaniagl.virtualagmbd.com
উল্লেখ, আলোচিত ইজিএম সভায় কোম্পানির নাম “উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড” পরিবর্তন করে “উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি পিএলসি” করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments