রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণঊর্ধ্বমুখী পুঁজিবাজার: লেনদেন বেড়েছে
spot_img
spot_img

ঊর্ধ্বমুখী পুঁজিবাজার: লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ২৫ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৩.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৫ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪১ শতাংশ বা ২১.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪১.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৯.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৭.৯৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, কমেছে ১৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ১৩ লাখ ৯০ হাজার ৪৬৯ টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২৪ কোটি ৫৬ লাখ ৬২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫১ শতাংশ বা ২৬.৯৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২০.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪২.৮৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৬৭.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৯২ টির, কমেছে ২৫৫ টির এবং অপরিবর্তিত রয় ৪৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৩.২৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার ২৮১ টি শেয়ার ১ লাখ ১০ হাজার ৮১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৭৯ কোটি ৮৬ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৫ শতাংশ বা ১১১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৪ হাজার ৮৩৭.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৭৯ লাখ ৬৬ হাজার ৪০২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments