ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশি রক সংগীতের অন্যতম পথিকৃৎ ‘নগর বাউল’ খ্যাত জেমস। গান দিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন সর্বদা। দেশ-বিদেশে প্রায়ই বিভিন্ন স্টেজ শো করতে দেখা যায় তাকে। শ্রোতারাও হুমড়ি খেয়ে পড়েন প্রিয় তারকাকে একনজর দেখার জন্য। সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন তারকা ও বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন ছবি নেটমাধ্যমে ভাইরাল হচ্ছে। এবার ভাইরাল হলো জেমসের এআই লুক।

মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে এআই ব্যবহারের মাধ্যমে জেমস, অর্ণবসহ ১২টি ছবি তৈরি করেছেন সংগীতশিল্পী ও ফটোগ্রাফার অভিষেক ভট্টাচার্য্য।
অভিষেক জানিয়েছেন, মূলত ব্যক্তিগতভাবে যেসব শিল্পীদের গান শুনতে পছন্দ করেন, সেখান থেকে প্রিয় কয়েকজন শিল্পীর ছবি এআই’র মাধ্যমে তৈরি করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে জেমস বৃদ্ধ হয়েছে, বাউল বেশে বসে আছেন।
যুক্তরাষ্ট্র সফর শেষে এবার দেশের মঞ্চে গাইবেন জেমস। আগামী ১৫ সেপ্টেম্বর তার ব্যান্ড নগর বাউল নিয়ে পারফর্ম করবেন ‘দ্য স্কুল অব রক’ কনসার্টের প্রথম পর্বে। এটি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কনভেনশন সিটির (আইসিসিবি) ৪ নম্বর হলে। ইটিসি ইভেন্টস কনসার্টটির আয়োজন করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments