বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএই সেঞ্চুরি আমাকে কনফিডেন্স দেবে: মিরাজ
spot_img
spot_img

এই সেঞ্চুরি আমাকে কনফিডেন্স দেবে: মিরাজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল সিরিজ শুরুর আগে আজ (বৃহস্পতিবার) প্রস্তুতি ম্যাচে মাঠে নামে টাইগাররা।

প্রথমে ব্যাট করে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ২৬৩ রান সংগ্রহ করে। জবাবে দিনের খেলা শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫১ রান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ফলে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।

দিনের খেলা শেষে নিজের ইনিংস নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মিরাজ বলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল। আমি শুধু চেষ্টা করেছি মেরিট অনুযায়ী খেলার জন্য। ওদের বোলাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথম এই কন্ডিশনে খেলছি। আমি এডজাস্ট করে নিতে চেষ্টা করেছি। জুটি গড়ার চেষ্টা করেছি। প্রথম দিকে রানের জন্য খেলিনি। চেষ্টা করেছি কীভাবে উইকেটে এডাপ্ট করা যায়। পরে যখন সুযোগ পেয়েছি, রান করা সহজ হয়েছে। এভাবেই চিন্তা করেছি।’

আসন্ন টেস্ট সিরিজের আগে এই সেঞ্চুরি যে তাকে আত্মবিশ্বাস জোগাবে, সেটিও উল্লেখ করে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে কনফিডেন্স দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, এটা যদি অব্যাহত রাখতে পারি, আমার জন্য ভালো হবে। দলের জন্যও ভালো হবে।’

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments