ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরে নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সর্বশেষ অর্থবছরে বড় লোকসান হয়েছে, তাছাড়াও ক্যাশ ফ্লো মাইনাস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ১৯ টাকা ৬৭ পয়সা লোকসান হয়েছে। যা আগের বছর শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় ছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয় ২১ টাকা ৪৩ পয়সা।
এছাড়া আলোচিত অর্থবছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে (মাইনাস) ১০ টাকা ৯০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments