শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedএইবার একই নম্বরের হোয়াটসঅ্যাপ চলবে দুটি ফোনে
spot_img
spot_img

এইবার একই নম্বরের হোয়াটসঅ্যাপ চলবে দুটি ফোনে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এইবার একই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করতে পারবেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি পোস্ট করেছে ‘হোয়াটসঅ্যাপ বেটা ইনফো’। তারা মূলত হোয়াটঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে বিভিন্ন নতুন তথ্য আপডেট দিয়ে থাকে। একইভাবে এক্ষেত্রেও নতুন এই ফিচার সম্পর্কে আপডেট দিয়েছে।

এরই মধ্যে যারা হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ২.২২.১৫.১৩ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই ফিচার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সব ব্যবহারকারীর জন্যই এই ফিচার আপডেট দেওয়া হবে।

এই ফিচারের মাধ্যমে দুটি ফোনে চ্যাট ট্রান্সফার করা যাবে। অর্থাৎ এখন শুধু একটি ফোনেই হোয়াটসঅ্যাপের একটি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। ফলে অন্য কোনো ফোনে সেই নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হলে আগের ফোনের সব চ্যাট মুছে যাবে। এমনকি পুরনো ফোনের অ্যাকাউন্ট ডিলিট হয়ে নতুন ফোনে অ্যাকাউন্ট তৈরি হবে। তবে নতুন যে ফিচার আনা হচ্ছে সেক্ষেত্রে দুটি ফোনে একই নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

এই মোডটির নাম দেওয়া হয়েছে ‘হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন মোড’। এমনকি শুধু একটি ডিভাইস নয় একাধিক ডিভাইসে একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে। আবার দুটি ফোনে একই সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চ্যাট ব্যাকআপ পেতে কোনো সমস্যা হবে না।

উল্লেখ্য, বর্তমানে এই ফিচার শুধু অ্যান্ড্রয়েডের বেটা ভার্সনে চালু করা হয়েছে। আইওএসে এই আপডেট কবে পাওয়া যাবে সে বিষয়ে এখনো জানানো হয়নি। এ ছাড়া সম্প্রতি আরও বেশ কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে আছে মেসেজ রিয়্যাকশন ফিচার, মেসেজ ডিলিট ফিচারে অতিরিক্ত সময় ইত্যাদি।

ডেইলি শেয়ারবোজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments