রবিবার, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ‘এএএ’ রেটিং ধরে রাখল ন্যাশনাল লাইফ ও বাটা সু
spot_img
spot_img

‘এএএ’ রেটিং ধরে রাখল ন্যাশনাল লাইফ ও বাটা সু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ক্রেডিট রেটিং ‘এএএ’ বহাল রেখেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব)।

ক্র্যাবের সর্বশেষ মূল্যায়নে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদি রেটিং ‘এএএ’ অপরিবর্তিত রাখা হয়েছে। একই সঙ্গে কোম্পানিটির আউটলুক ‘স্ট্যাবল’ বা স্থিতিশীল রয়েছে। এ মূল্যায়নে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন রিপোর্ট, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার সময় পর্যন্ত প্রাসঙ্গিক তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে।

অন্যদিকে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের দীর্ঘমেয়াদি ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিংও বহাল রেখেছে ক্র্যাব। কোম্পানিটির আউটলুকও স্থিতিশীল রাখা হয়েছে। এ রেটিং নির্ধারণে ২০২৩, ২০২৪ ও ২০২৫ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট পরিমাণগত ও গুণগত তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments