বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকএক দিনে ইসরাইলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনির মৃত্যু
spot_img
spot_img

এক দিনে ইসরাইলি হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনির মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উত্তর গাজা সিটিতে এক ব্যস্ত ইন্টারনেট ক্যাফেতে ইসরাইলি বাহিনীর বোমা হামলায় সোমবার এক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শী ও চিকিৎসা সূত্র জানিয়েছে।

এই ইন্টারনেট ক্যাফেটি যুদ্ধবিধ্বস্ত গৃহহারা ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল এবং এর ওয়াই-ফাই সুবিধার কারণে এখানে সাংবাদিক ও কর্মীরাও কাজ করতেন।

বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ইয়াহিয়া শরীফ আল জাজিরাকে বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনী যুদ্ধবিমান দিয়ে এই জায়গায় বোমা ফেলেছে। আমরা ছিন্নভিন্ন হয়ে যাওয়া মানুষের দেহাবশেষ পেয়েছি।’

তিনি বলেন, ‘এই জায়গার কোনো রাজনৈতিক বা সামরিক সংযোগ ছিল না। এটি মানুষে পরিপূর্ণ ছিল, যাদের মধ্যে শিশুরাও ছিল যারা এখানে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল।’

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার

এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প এবং প্রশাসনের কর্মকর্তারা ইসরাইলি নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং গাজায় যুদ্ধ বন্ধ করা তাদের অগ্রাধিকার।

‘ইসরাইল এবং গাজা থেকে আসা যুদ্ধে বিধ্বস্ত হৃদয়বিদারক ছবিগুলো দেখা আমাদের জন্য কষ্টদায়ক। প্রেসিডেন্ট এই যুদ্ধের অবসান দেখতে চান। তিনি জীবন রক্ষা করতে চান,’ বলেছেন লেভিট।

এপি জানিয়েছে, আগামী সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে নেতানিয়াহুকে আলোচনার জন্য স্বাগত জানাবেন।

ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী এবং নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র রন ডারমার এ সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। সেখানে তিনি গাজায় যুদ্ধবিরতি, ইরান এবং অন্যান্য বিষয় নিয়ে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments