মঙ্গলবার, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক নজরে দেখে নিন ১১ কোম্পানির ইপিএস
spot_img
spot_img

এক নজরে দেখে নিন ১১ কোম্পানির ইপিএস

ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:

কোম্পানিগুলো হচ্ছে-

কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে ৫ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৮১ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ২৩ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ১৭ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ২৫ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ১১ পয়সা।

অলিম্পিক এক্সেসরিস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে ২৭ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৩৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ৮৯ পয়সা।

ন্যাশনাল টিউবস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। গত বছর একই সময়ে ৫১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৪১ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩৬ টাকা ৬৪ পয়সা।

বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। গত বছরও একই সময়ে ১৩ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩০ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ২৮ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা।

ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ২১ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিলো ৬৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৯ টাকা ৪৫ পয়সা।

আর্গন ডেনিমস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। গত বছর একই সময়ে ১৪ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৪৩ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৯১ পয়সা।

ইভিন্স টেক্সটাইল লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৩ পয়সা। গত বছর একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৫৪ পয়সা।

এপেক্স ট্যানারি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। গত বছর একই সময়ে ১ টাকা ০৩ পয়সা লোকসান হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৯৯ পয়সা। গত বছরের একই সময়ে ৩ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৭৯ পয়সা।

ফার্মা এইডস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬৬ পয়সা। গত বছর একই সময়ে ৭ টাকা ২১ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর‘২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৩২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ১০ টাকা ৯০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৫০ পয়সা।

ইস্টার্ণ লুব্রিকেন্টস লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৪৬ পয়সা। গত বছর একই সময়ে ৩ টাকা ৩০ পয়সা আয় হয়েছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই,২৪ – ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৭ টাকা ৫৯ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিলো ৫ টাকা ৪৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল টাকা ২০৮ টাকা ৪৬ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments