শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক নজরে দেখে নিন ১১ কোম্পানির ইপিএস
spot_img
spot_img

এক নজরে দেখে নিন ১১ কোম্পানির ইপিএস

ডেইলি শেয়ারবাজার রিপাের্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১১ কোম্পানির প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর ইপিএস তুলে ধরা হলো:

কোম্পানিগুলো হচ্ছে-

রেকিট বেনকিজার: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ টাকা ১৩ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৭ টাকা ৫৩ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১০৫ টাকা ৩৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১১০ টাকা ৮২ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০৩ টাকা ০৪ পয়সা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ পয়সা। গত বছর একই সময়ে আয় হয়েছিল ১৮ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৬১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৭৩ পয়সা।

নিটল ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৩২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ২২ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৩২ পয়সা।

মিরাকল ইন্ডাস্ট্রিজ: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৭৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৮২ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১৪ টাকা ২৪ পয়সা।

বিকন ফার্মাসিউটিক্যালস: পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ৬০ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৯৩ পয়সা।

মেঘনা ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৩ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ০৮ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ০৫ পয়সা।

বিডি ফাইন্যান্স লিমিটেড: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৩ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৯৫ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৭ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১০ টাকা ৫৭ পয়সা।

ইস্টার্ন ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৫৯ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ৯০ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫১ টাকা ৯২ পয়সা।

সিটি ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৯ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত আয় ছিল ১ টাকা ০৫ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ৩ টাকা ৩৫ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৮১ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৯ টাকা ৯১ পয়সা।

সিকদার ইন্স্যুরেন্স: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৮ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৩৩ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭৭ পয়সা আয় (ইপিএস) হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮৪ পয়সা।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি: গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২২ পয়সা।

অন্যদিকে হিসাববছরের তিন প্রান্তিকে (জানুয়ারি’২৪-সেপ্টম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৫৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৮ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৩৯ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments