শুক্রবার, ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএক নজরে ৬ কোম্পানির ইপিএস দেখেনিন
spot_img
spot_img

এক নজরে ৬ কোম্পানির ইপিএস দেখেনিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) ও  অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

নিম্নে কোম্পানিগুলোর প্রান্তিক প্রতিবেদন তুলে ধরা হলো:

দ্যা একমি ল্যাবরেটরিজ লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৭৭ পয়সা।

দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৬৬ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৭৫ পয়সা। আগের বছর একই সময়ে তা ১ টাকা ৯৮ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ৯১ টাকা ২৮ পয়সা।

বার্জার বাংলাদেশ লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৪৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৪ টাকা ৩৬ পয়সা।

তিন প্রান্তিক (এপ্রিল’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৬ টাকা ৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৪ টাকা ৯৭ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪৪ টাকা ৫৫ পয়সা। আগের বছর একই সময়ে তা ৬২ টাকা ৬৬ পয়সা ছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ২১০ টাকা ৭৩ পয়সা।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৫ পয়সা।

দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ২ টাকা ৮৯ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৯১ পয়সা। আগের বছর একই সময়ে তা ৫৩ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৫০ পয়সা।

ইয়াকিন পলিমার লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৩ পয়সা।

দুই প্রান্তিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান  হয়েছে ৫৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪২ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১১ টাকা ১৮ পয়সা।

এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড: চলতি হিসাববছরের অর্ধবার্ষিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছিল ২২ পয়সা। সে হিসেবে দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৮ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল মাইনাস ১২ টাকা ৯১ পয়সা। আগের বছর একই সময়ে তা ২১ টাকা ১৭ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৬৫ পয়সা।

সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড: চলতি হিসাববছরের অর্ধবার্ষিক (জুলাই’২০-ডিসেম্বর’২০) মিলিয়ে তথা ৬ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৪৮ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২৭ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২ টাকা ৫১ পয়সা। আগের বছর একই সময়ে তা ৮ টাকা ৬৯ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার নিট প্রতি সম্পদ (এনএভিপিএস) ছিল ২ টাকা ৪৩ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments