বৃহস্পতিবার, ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএকদিনে বিপিএলের তিন ক্রিকেটারের শাস্তি
spot_img
spot_img

একদিনে বিপিএলের তিন ক্রিকেটারের শাস্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রোববার (১২ ফেব্রুয়ারি) এক দিনে দুই ম্যাচ মিলেয়ে বিসিবির শাস্তির আয়ত্তে তিন ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের মেহেদী হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তিন ক্রিকেটারের শাস্তির বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (১২ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে চার মেরে দলকে জিতিয়ে ব্যাট দিয়ে হেলমেটে আঘাত করেন রংপুরের মেহেদী। আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী ক্রীড়া সরঞ্জামের অপব্যবহারের কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি মেহেদীর নামের সঙ্গে যুক্ত হয়েছে ১টি ডিমেরিট পয়েন্ট।

অন্যদিকে রংপুর রাইডার্সের বিদেশি ক্রিকেটার পুরান বিসিবির লেভেল ওয়ানের ২.২২ ধারা (জার্সি পরার বিধি) ভঙ্গ করায় তার ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি ২টি ডিমেরিট পয়েন্ট যুক্ত পুরানের নামের পাশে।

অনফিল্ড আম্পায়ার প্রগীত রামবুকভেলা, আলি আরমান রাজন, তৃতীয় আম্পায়ার তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার মাহফুজুর রহমান এই দুজনের বিরুদ্ধে অভিযোগ আনেন। নিজেদের দোষ স্বীকার করে ম্যাচ রেফারি আখতার আহমেদের আরোপিত শাস্তি মেনে নেন তারা।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বিসিবির লোগো গাইডলাইন মানেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেন। বিসিবির লেভেল ওয়ানের ২.২২ ধারা (জার্সি পরার বিধি) ভঙ্গ করায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ কাটার পাশাপাশি নামের সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

অনফিল্ড আম্পায়ার ডেভিড মিলনস, রবীন্দ্র ভিমালাসিরি, তৃতীয় আম্পায়ার মোহাম্মদ কামরুজ্জামান এবং চতুর্থ আম্পায়ার মুজাহিদ স্বপন মোসাদ্দেকের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি নিয়ামুর রশিদের দেওয়া শাস্তি মোসাদ্দেক মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments