শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তর্জাতিক শেয়ারবাজারএকনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন
spot_img
spot_img

একনজরে বিশ্ব শেয়ারবাজারের অবস্থা দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ব্যাপক দরপতনের মধ্য দিয়ে সপ্তাহজুড়ে কারেকশনের অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার। অন্যদিকে মিশ্র অবস্থায় রয়েছে ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজার। নিম্নে বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের চিত্র তুলে ধরা হলো:

যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  দরপতনের মধ্যে কারেকশনে সপ্তাহ শেষ করেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ০.০১ শতাংশ বা ৪.৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৬২৩১.৬৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২৯ শতাংশ কমেছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৪১ শতাংশ বা ১৯.০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৬৭৭.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৮৭ শতাংশ কমেছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ০.৯৬ শতাংশ বা ১৪৪.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৯৩৫.৯০ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ৪.৫৩ শতাংশ কমেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক আগের দিনের চেয়ে ০.০৬ শতাংশ বা ৯.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭১৬৬.২৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.০১ শতাংশ বেড়েছে।

ইউরোপের শেয়ারবাজার:  মিশ্র অবস্থায় শেষ দিন পার করলেও সপ্তাহজুড়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটিএসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৪৭ শতাংশ বা ৩৪.৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮৫.২৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ১.৩৬ শতাংশ বেড়েছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ১০৪.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫৯৪৭.৭৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪০ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ৩০.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭২১৯.৪৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৩ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৩ শতাংশ বা ৩৭.২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৭৬১৮.৪৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৯৯ শতাংশ বেড়েছে।

এশিয়ার শেয়ারবাজার:  মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ৯.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৮৪৭৮.৫৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.০৯ শতাংশ কমেছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ১.৮২ শতাংশ বা ৪২০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৪৯৩.৩৮ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৪১ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.১৮ শতাংশ বা ৬.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩৫৭৯.৫৪ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৫ শতাংশ কমেছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৪ শতাংশ বা ১৪২.৮১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৯৭৪৪.৬৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৫৬ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ২০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২০৫.২৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ‍২.৬১ শতাংশ বেড়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments