শুক্রবার, ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএকনজরে ২১ কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

একনজরে ২১ কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২১ কোম্পানি আজ তাদের প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

ম্যাকসন স্পিনিং মিলস

প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ম্যাকসন স্পিনিং মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ০.৭৫ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.১৫ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১.৭৬ টাকা।

নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৯১ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.১৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৭৬ পয়সা।

জেমিনী সী ফুড লিমিটেড

প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জেমিনী সী ফুড লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৩১ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৫৬ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.৩৭ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৪১ টাকা।

মেট্রো স্পিনিং লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান মেট্রো স্পিনিং লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪০ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৫ পয়সা।

জাহিন স্পিনিং মিলস লিমিটেড

প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত জাহিন স্পিনিং মিলস লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লোকসান থেকে মুনাফায় ফিরে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০৯ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪.৯৯ টাকা।

কোহিনূর কেমিক্যাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৬৬ পয়সা (ডাইলুটেড)। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯৭ পয়সা (ডাইলুটেড)।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির বেসিক হয়েছে ৩ টাকা ২০ পয়সা। গত বছর একই সময়ে বেসিক ইপিএস ছিল ২ টাকা ৩৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৪ টাকা ৭৩ পয়সা (ডাইলুটেড)।

অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড (এসিআই)

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড (এসিআই) গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৩ টাকা ৯৪ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি ৩ টাকা ৪২ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৭ টাকা ৬০ পয়সা।

বেক্সিমকো লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেক্সিমকো লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪ টাকা ১১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯৫ টাকা ৪১ পয়সা।

ন্যাশনাল পলিমার

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল পলিমার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির মুনাফায় ধস নেমেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএসে ব্যাপক পতন হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮ টাকা ৬৫ পয়সা।

এসিআই ফরমুলেশনস্ লিমিটেড

প্রথম প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনস্ লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.১২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৮.৬৫ টাকা ও শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬৭.৪৩ টাকা।

শাশা ডেনিমস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শাশা ডেনিমস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪০ টাকা ৮০ পয়সা।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৪৮ পয়সা নেগেটিভ।

বারাকা পতেঙ্গা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটি লাভ থেকে ব্যাপক লোকসানে জড়িয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ২ টাকা ২৭ পয়সা লোকসান দিয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১ টাকা ১৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৬০ পয়সা।

আর্গন ডেনিমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আর্গন ডেনিমস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫৪ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪ টাকা ৬৩ পয়সা।

ইভিন্স টেক্সটাইলস

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইভিন্স টেক্সটাইলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেন অনুযায়ী কোম্পানিটি লোকসানে রয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি ৩৬ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৪১ পয়সা।

শেফার্ড ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ৫১ পয়সা।

ফু-ওয়াং ফুডস লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৪ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩ টাকা ৭০ পয়সা।

এস.আলম কোল্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এস.আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ৬৮ পয়সা।

একমি ল্যাবরেটরিজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান একমি ল্যাবরেটরিজ লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ৯৩ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ২ টাকা ৭৭ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৫ টাকা ৪৩ পয়সা।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ২১ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সা।

নাহী অ্যালুমিনিয়াম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৪৪ পয়সা।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে কোম্পানির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ৪৯ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৫ টাকা ৩০ পয়সা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments