সোমবার, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএকনজরে ৬ কোম্পানির ইপিএস দেখে নিন
spot_img
spot_img

একনজরে ৬ কোম্পানির ইপিএস দেখে নিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নিম্নে কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হলো:

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির রিটেইন্ড আর্নিংস দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৯০৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩৪ কোটি ৭ লাখ ৫০ হাজার ৩৭৩ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানির রিটেইন্ড আর্নিংস দাঁড়িয়েছে ৩৮ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২৭ কোটি ৯৬ লাখ ৯৪ হাজার ৪৩৮ টাকা। তৃতীয় প্রান্তিক শেষ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৫০৫ কোটি ৫৯ লাখ ৬৯ হাজার ৬৫৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪ হাজার ১২০ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৪৪৪ কোটি টাকা।

পিপলস ইন্স্যুরেন্স

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৮৯ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা ৩ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩০টাকা ৬১ পয়সা।

প্রিমিয়ার ব্যাংক

তৃতীয় প্রান্তিকে (জুলাই,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ পয়সা।

অপরদিকে, ৯ মাসে (জানুয়ারি,২২-সেপ্টেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ০৩ পয়সা।

একইসময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৮৪ পয়সা।

ইউনিয়ন ক্যাপিটাল

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৫ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৭০ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৬১ টাকা। গত অর্থবছরের একই যার পরিমাণ ছিল ১.৫৩ টাকা। এদিকে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬১.৬৫ টাকা (নেগেটিভ)।

ডাচ-বাংলা লিমিটেড

তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৪৪ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৫.৭৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৬৮ টাকা।

এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২২.৪৩ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৭.২৬ টাকা।

যমুনা ব্যাংক

তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০২ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.২৩ টাকা। অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির ইপিএস হয়েছে ৪.০৬ টাকা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩.৮৭ টাকা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৮.৯৩ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments