শনিবার, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএকীভূত হচ্ছে দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক
spot_img
spot_img

একীভূত হচ্ছে দুর্বল শরিয়াভিত্তিক ব্যাংক

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দেশে শরিয়াভিত্তিক যেসব দুর্বল ব্যাংক রয়েছে, সেগুলোকে একীভূত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ বুধবার ঢাকায় আয়োজিত দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনে তিনি একথা জানান।

গভর্নর মনসুর বলেন, ইসলামী ব্যাংকগুলোকে রিশেইপড করা হয়েছে। দেশের একটি বড় ইসলামী ব্যাংক আছে, সঙ্গে ছোট ছোট আরও কয়েকটি ইসলামী ব্যাংক রয়েছে, যাদের অনেকে ঝামেলার মধ্যে রয়েছে। সমস্যাজর্জরিত ব্যাংকগুলোকে মার্জার (একীভূত) করা হবে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক নিয়ে আমাদের প্রোপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই। আন্তর্জাতিক মডেলে যেভাবে ইসলামী ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে সেই বিষয় নিয়ে আমরা কাজ করছি।

ঋণ কেলেঙ্কারি, তারল্য সংকটে বিপর্যস্ত আর্থিক খাতকে ভালোর দিকে নিয়ে যেতে ২০২৩ সালের ডিসেম্বরে দুর্বল ব্যাংককে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক। প্রথমে ১০টি দুর্বল ব্যাংককে অন্য ব্যাংকের সঙ্গে একীভূত করার ঘোষণা দেওয়া হলেও পরে সেটি কার্যকর হয়নি।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতার পটপরিবর্তনের পর একীভূত করার উদ্যোগকটি থেমে যায়। এখন পুনরায় সেটি শুরু করার কথা জানালেন বাংলাদেশ ব্যাংক গভর্নর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments