
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৪০ পয়সা।
হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৮ পয়সা, যা আগের বছর ১৭ পয়সা ছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ০৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments