শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণএগুচ্ছে বাজার: বাড়ছে লেনদেন
spot_img
spot_img

এগুচ্ছে বাজার: বাড়ছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৫ মার্চ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৩৯.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১৫ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৫.৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬.৬৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫৮.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১ টির, কমেছে ১৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.৮৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬ লাখ ১৬ হাজার ৮৬৫ টি শেয়ার ১ লাখ ৯০ হাজার ৫৪১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৬৫ কোটি ৬৩ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৭৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭৬৩.৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৪৫২.৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৪৬০.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৭ টির, কমে ১৭৮ টির এবং অপরিবর্তিত রয় ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৪.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার ৪২ টি শেয়ার ১ লাখ ৮০ হাজার ৪৯৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৮৬ কোটি ৫১ লাখ ২০ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৯ কোটি ১২ লাখ ২১ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৫ শতাংশ বা ৫০.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৮২৫.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৪৩টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৯ লাখ ১৪ হাজার ৫০২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩০ কোটি ১ লাখ ৯০ হাজার ৫৩৩ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন কমেছে ৩ কোটি ৮২ লাখ ৭৬ হাজার ৩১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments