বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওএগ্রো অর্গানিকার লেনদেন তারিখ নির্ধারণ
spot_img
spot_img

এগ্রো অর্গানিকার লেনদেন তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এসএমই প্ল্যাটফর্মের অধীনে এগ্রো অর্গানিকা পিএলসি, কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণের পর এবার ডিএসইতে শেয়ারের লেনদেন শুরু করতে যাচ্ছে। কোম্পানিটির শেয়ার লেনদেন কাল ২০ ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে ডিএসইর এসএমই প্লাটফর্মে শুরু হবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড “AOPLC” এবং ডিএসই কোম্পানি কোড “Food & Allied” সেক্টরের অধীনে “৭৪০০৪”।  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, এগ্রো অর্গানিকা পিএলসি কিউআইও আবেদন শুরু করে ২৭ নভেম্বর, ২০২৩ তারিখ। যা শেষ হয় ০৩ ডিসেম্বর, ২০২৩ তারিখ।

এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম ডেইলি শেয়ারবাজার ডটকমকে নিশ্চিত করে বলেন, গত ১৯ অক্টোবর এগ্রো অর্গানিকা পিএলসিকে কনসার্ন লেটার দেওয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থা বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৭০তম কমিশন সভায় বুধবার (৩১ মে) এ অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments