ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির উদ্যোক্তা মামনুর রশীদ ২৭ মার্চ পূর্ব ঘোষণা অনুযায়ী কোম্পানির ৬ লাখ শেয়ার তার ছেলে আহনাফ রাফিকে এবং ৪ লাখ শেয়ার তার মেয়ে আয়েশা আমানাহকে উপহার হিসাবে হস্তান্তর করেন।
উল্লেখ, তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সিস্টেমের বাহিরে এই হস্তান্তর সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments