ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে ফান্ডে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.২৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি আয় ছিল ০.০১ পয়সা।
আর বছরের তৃতীয় প্রান্তিকে (অক্টোবর,২০-জুন,২১) কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ০.০৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির ইউনিট প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ১৫ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.
































Recent Comments