
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ০.৩৮ টাকা। আগের বছর যার পরিমাণ ছিল ২.৩০ পয়সা আয় হয়েছিল। এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৮.১৮ টাকা ও শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৫.৪৮ টাকা।
আগামী ৮ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.
































Recent Comments