বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনএবার আদালতের বিচারক অপূর্ব
spot_img
spot_img

এবার আদালতের বিচারক অপূর্ব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গেলো বছর শাকিব খানকে নিয়ে ‘লিডার- আমি বাংলাদেশ’ সিনেমা বানিয়ে আলোচনায় এসেছিলেন তরুণ নির্মাতা তপু খান। এবার ছোটপর্দার জন্য তিনি নির্মাণ করলেন সাইকোলজিক্যাল থ্রিলার ‘ডার্ক জাস্টিস’। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও শায়লা সাবিকে।

আকবর হায়দার মুন্নার গল্পে নাটকটি আজ বিকেল পাঁচটায় ইউটিউবে নাটকটি প্রকাশ করা হয়েছে।

১ ঘণ্টা ৩৫ মিনিটের নাটকটি প্রকাশ্যে আসার পর আদালতের বিচারকের আসনে দেখা গেলো অপূর্বকে। গল্পের গভীরে না গিয়ে পরিচালক তপু খান জানালেন, আমরা যেরকম থ্রিলার গল্প দেখি ‘ডার্ক জাস্টিস’ তার বাইরে একদমই অন্যরকম একটা গল্প। এখানে সব রকমের রসদই রয়েছে। এই কাজের সাথে সংশ্লিষ্ট সবাই নিজের শতভাগ মেধা আর শ্রম দিয়ে কাজটি করেছেন। প্রতিটি অভিনয়শিল্পী খুব মনযোগ দিয়ে কাজটি করেছেন। দর্শকদের ভালো লাগলেই আমাদের কষ্ট স্বার্থক হবে।

জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘গল্পটাই এক্টু অ্যাকশনধর্মী। চরিত্রটাও আমার জন্য নতুন এবং এমন বড় পরিসরে অ্যাকশনও। দর্শক টিজার, ট্রেলারের প্রশংসা করেছেন। এখন পুরো কন্টেন্ট রিভিউয়ের অপেক্ষায় আছি।

অপূর্ব-তটিনী ছাড়াও এতে অভিনয় করছেন রাশদ মামুন অপু, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, শায়লা সাবি, সরন কে সাহা, জয় রাজসহ আরও অনেকে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments