রবিবার, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকএবার ইউক্রেনের ডেটা সেন্টারে হামলা
spot_img
spot_img

এবার ইউক্রেনের ডেটা সেন্টারে হামলা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে কিয়েভের বেশ কয়েকটি ডেটা সেন্টার ও ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে রাশিয়া। পর্যবেক্ষকরা বলছেন, এর মধ্য দিয়ে কার্যত যুদ্ধের নতুন ফ্রন্ট খুলেছে রুশ বাহিনী এবং এর লক্ষ্য হলো ইউক্রেনের অর্থনীতির ডিজিটাল অবকাঠামোকে দুর্বল করা।

ইউক্রেনের ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার ও বৃহস্পতিবারের হামলার পর কিয়েভ ও আশপাশের অঞ্চলের প্রায় ১ লাখ পরিবার সাময়িকভাবে ইন্টারনেট সংযোগ হারায়। এ ছাড়াও গত শুক্রবার কিয়েভের কেন্দ্রতে আরেকটি ড্রোন হামলায় ইউক্রেনের অন্যতম বৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি ডেটা গ্রুপের কার্যালয়ে আঘাত হানা হয়। এতে চারজন নিহত হন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ ডেটা সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করেছে, তথ্যপ্রবাহ ব্যাহত করার চেষ্টা করছে।’

গত বৃহস্পতিবার পোল্যান্ডের কর্তৃপক্ষ জানায়, মধ্য পোল্যান্ডে ইউক্রেনকে ইন্টারনেট সেবা দেওয়া একটি স্টারলিংক স্যাটেলাইট স্টেশন আগুনে পুড়ে গেছে। ঘটনাটি ইউক্রেনের ইন্টারনেট অবকাঠামোর বিরুদ্ধে সমন্বিত হামলার অংশ বলে মনে করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা এটিকে মস্কোর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন। এর আগে রাশিয়া ইউক্রেনের ডেটা সেন্টারগুলোকে লক্ষ্যবস্তু করলেও এত বড় পরিসরে হামলা আগে দেখা যায়নি।

যুদ্ধের পুরো সময়জুড়ে ইউক্রেন সরকার দেশটির যোগাযোগব্যবস্থা সচল রাখাকে অগ্রাধিকার দিয়েছে। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকলেও মোবাইল ও ইন্টারনেট সেবাদাতারা যাতে পর্যাপ্ত ব্যাকআপ বিদ্যুৎ নিয়ে কাজ চালিয়ে যেতে পারে, সেজন্য নানা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইউক্রেনের তুলনামূলকভাবে বিকেন্দ্রীভূত ইন্টারনেট নেটওয়ার্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে কোনো একটি স্থানে হামলা হলেও পুরো শহর বা অঞ্চলে দীর্ঘ সময়ের জন্য ব্যাপক ইন্টারনেট বিচ্ছিন্নতা তৈরি করা কঠিন।

তবে শীত এগিয়ে আসায় সরকারি কর্মকর্তা ও শিল্প খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা আশঙ্কা করছেন, রাশিয়ার বারবার হামলা ইউক্রেনের ব্যাংক, পেমেন্ট ব্যবস্থা ও সরকারি সেবাগুলো সচল রাখার জন্য গুরুত্বপূর্ণ নেটওয়ার্কগুলোকে ধীরে ধীরে অচল করে দিতে পারে।

ইউক্রেনের অর্থনীতির ওপর রাশিয়ার হামলা জোরদার হওয়ার মধ্যেই এসব আক্রমণ চালানো হচ্ছে। সাম্প্রতিক হামলায় ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নতুন ধরনের জেটচালিত ড্রোন ব্যবহার করা হয়েছে।

সবচেয়ে বড় ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ
ইউক্রেনের সবচেয়ে বড় ইস্পাত কারখানায় উৎপাদন বন্ধ করার ঘোষণা দিয়েছে উৎপাদক প্রতিষ্ঠান আর্সেলর মিত্তাল। গত শুক্রবার কিয়েভে রাশিয়ার বিমান হামলায় সাতজন নিহত হওয়া এবং ৫৮ জন আহত হওয়ার পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরও রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া ইউক্রেনজুড়ে বিমান হামলা আরও জোরদার করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলার অর্থনৈতিক প্রভাবের কারণে সরকারের কর আদায় কমছে এবং যুদ্ধের ব্যয় মেটাতে গিয়ে সরকারের বাজেট ঘাটতি ক্রমেই বাড়ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments