বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
spot_img
spot_img

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: [২ সেপ্টেম্বর ২০২৬]- বন্দরনগরীর অন্যতম আধুনিক ও সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন ডা. শওকত আজাদ। নেফ্রোলজিতে এমডি ডিগ্রিধারী ডা. আজাদের কিডনি রোগের চিকিৎসা ও ব্যবস্থাপনায় রয়েছে ১২ বছরের অভিজ্ঞতা। তাঁর যোগদানের মাধ্যমে চট্টগ্রাম ও আশপাশের অঞ্চলের রোগীদের জন্য কিডনি রোগ নির্ণয়, ডায়ালাইসিস এবং জটিল কিডনি রোগ ব্যবস্থাপনায় আরও বিস্তৃত বিশেষায়িত চিকিৎসাসেবার সুযোগ তৈরি হলো।

ডা. শওকত আজাদ এমবিবিএস সম্পন্ন করার পর নেফ্রোলজিতে এমডি ডিগ্রি অর্জন করেন। তিনি আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজি (এএসএন) এবং ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি (আইএসএন)-এর ফেলো সদস্য। ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজির ওপর তিনি যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড কিডনি একাডেমি থেকে এক বছরের ফেলোশিপ সম্পন্ন করেছেন। এছাড়া ইন্টারভেনশনাল নেফ্রোলজির ক্ষেত্রে ডায়ালাইসিস ক্যাথেটার স্থাপন ও রেনাল বায়োপসির ওপর অস্ট্রেলিয়া থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ক্রিটিক্যাল রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ কন্টিনিউয়াস রেনেল রিপ্লেসমেন্ট থেরাপি (সিআরআরটি)-এর ওপরও তাঁর বিশেষ প্রশিক্ষণ রয়েছে।

কিডনি রোগ নির্ণয় ও চিকিৎসায় ডা. আজাদের বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে ক্রনিক কিডনি ডিজিজ (সিকেডি), অ্যাকিউট কিডনি ইনজুরি (একেআই), ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ এবং কিডনি ফেইলিউর ব্যবস্থাপনা। পাশাপাশি তিনি গ্লোমেরুলার রোগ, নেফ্রোটিক সিনড্রোম, কিডনি ইনফেকশন, কিডনিতে পাথর এবং ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতাসহ বিভিন্ন জটিল কিডনি রোগের চিকিৎসায় অভিজ্ঞ।

জটিল ও দীর্ঘমেয়াদি কিডনি রোগীদের চিকিৎসায় সমন্বিত ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেন ডা. আজাদ। ডায়ালাইসিস ও অন্যান্য কিডনি রিপ্লেসমেন্ট থেরাপির পাশাপাশি কিডনি ট্রান্সপ্লান্ট নেফ্রোলজি এবং ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজিতেও তাঁর অভিজ্ঞতা রয়েছে। ফলে রোগীর রোগের ধরন, কিডনির কার্যক্ষমতা এবং অন্যান্য শারীরিক জটিলতা বিবেচনা করে প্রয়োজন অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনা করা সম্ভব হবে।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগে ডা. শওকত আজাদের যোগদান কিডনি রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসার পরিসর আরও সমৃদ্ধ করবে। আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, ডায়ালাইসিস সেবা, ক্রিটিক্যাল কেয়ার এবং হাসপাতালের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার সুযোগ রয়েছে। বিশেষ করে জটিল কিডনি রোগী, ডায়ালাইসিস-নির্ভর রোগী এবং গুরুতর অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম রোগীদের জন্য নিরাপদ, মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে বিশেষায়িত চিকিৎসা বিভাগ ও দক্ষ চিকিৎসক দলের পরিসর সম্প্রসারণ করে আসছে। ডা. শওকত আজাদের যোগদান সেই ধারাবাহিকতারই অংশ। তাঁর বিশেষায়িত প্রশিক্ষণ ও দীর্ঘ ক্লিনিক্যাল অভিজ্ঞতার মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের কিডনি রোগীরা আরও উন্নত ও সমন্বিত নেফ্রোলজি সেবা পাওয়ার সুযোগ পাবেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments