ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বর্তমান উৎপাদন ক্ষমতার চেয়ে আরো বেশি ক্ষমতা বাড়ানোর জন্য ফ্যাক্টরীতে নতুন ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এমআই সিমেন্ট লিমিটেড। আর এতে প্রজেক্ট ব্যয় ধরা হয়েছে ৭৭০ কোটি টাকা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি তাদের মুন্সিগঞ্জের পশ্চিম মুক্তারপুরে অবস্থিত ফ্যাক্টরীতে ৬তম ইউনিট স্থাপন করবে। এই ইউনিটের প্রডাকশন ক্যাপাসিটি প্রতিদিন ৮২৮০ মেট্রিক টন। প্রজেক্টটি সফলভাবে স্থাপিত হলে বর্তমান ১১ হাজার মেট্রিক টন ক্যাপাসিটি বেড়ে গিয়ে দাঁড়াবে ১৯২৮০ মেট্রিক টনে। আগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এটি বাণিজ্যিক উৎপাদনে যেতে পারবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.





























Recent Comments