বৃহস্পতিবার, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএমএলএসে শাস্তি হতে পারে মেসির
spot_img
spot_img

এমএলএসে শাস্তি হতে পারে মেসির

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপ মাতিয়ে আমেরিকায় গেছেন বেশিদিন হয়নি। এরই মধ্যে বড় বিপদ সামনে হাজির। কারণটা হলো ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি না হওয়া। রেড বুলসের বিপক্ষে ২-০ গোলে জয় পায় ইন্টার মায়ামি। যে ম্যাচে দারুণ এক গোল করে সবার নজর কাড়েন মেসি। কিন্তু ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান ড্রেসিংরুমে, যেটা আমেরিকান লিগে নিয়মবহির্ভূত। সে জন্যই শাস্তি হতে পারে মেসির। যেমনটা জানিয়েছেন এমএলএসের নির্বাহী কোর্টম্যানচে। তবে শাস্তি কেমন হবে, সে ব্যাপারে তিনি পরিষ্কার করে কিছু জানাননি।

এদিকে কয়েক দিনের মধ্যে ছুটিতে চলে যাবেন মেসি। আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে দেখা যাবে তাঁকে। সেপ্টেম্বরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ রয়েছে, যেখানে আর্জেন্টিনা খেলবে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে। এরই মধ্যে সূচিও চূড়ান্ত হয়ে গেছে। ৮ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ১৩ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ বলিভিয়া। ওই দুই ম্যাচে অংশ নিতে আমেরিকা ছাড়বেন মেসি। প্রথমটি ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে, দ্বিতীয়টি বলিভিয়ার লাপাজে।

প্যারিস ছেড়ে আমেরিকায় যাওয়ার পর ভালোই চলছে মেসির পারফরম্যান্সের ভেলা। নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের বল বানিয়ে দিচ্ছেন। পুরোনো দুই বন্ধু জর্দি আলবা এবং সার্জিও বুসকেটসকে পেয়েছেন পাশে। কয়েক দিন আগে ট্রফি উৎসবও করেছেন। সামনে আরেকটি ফাইনাল, সেটিও হয়তো মেসিদের হাতে উঠবে।

এখন পর্যন্ত মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১১ গোল করে ফেলেছেন মেসি, যার সুবাস ছড়িয়ে পড়েছে ইউরোপেও। আলোচনা হচ্ছে ফুটবলবিশ্বে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments