মঙ্গলবার, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিএমটিবির আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনা ও রেজিলিয়েন্স এর মোড়ক উন্মোচন, ফাইন্যান্স...
spot_img
spot_img

এমটিবির আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনা ও রেজিলিয়েন্স এর মোড়ক উন্মোচন, ফাইন্যান্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি. (এমটিবি) গত ১৩ জুলাই, ২০২৬ তারিখে এমটিবি টাওয়ারের স্যামসন এইচ. চৌধুরী অডিটোরিয়ামে তাদের প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ (IFRS S1 – S2) প্রকাশনা, ক্লাইমেট ক্যাটালিস্ট ফর রেজিলিয়েন্স ২০২৫ আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মচোন করেছে। প্রকাশনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের বিশেষজ্ঞদের পরিচালনায় সাসটেইনেবল ফাইন্যান্স
এবং বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমসমূহ শীর্ষক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, উসমান রাশেদ মুয়ীন; উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেন; উপ- ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, এ.কে.এম. তারেক এবং হেড অব সাসটেইনেবিলিটি, তাহমিনা জেড. খান। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে উসমান রাশেদ মুয়ীন বলেন, এমটিবি’র প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ প্রকাশনা আমাদের সাসটেইনেবিলিটি যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জলবায়ু সংক্রান্ত স্বচ্ছ তথ্য প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ও রিফাইন্যান্স স্কিমসমূহ আমাদের সক্ষমতা শক্তিশালী করতে এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সৈয়দ মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বর্তমানে ব্যাংকিং খাতের একটি কৌশলগত অগ্রাধিকার হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রথম একক আইএফআরএস এস১ ও এস২ ডিসক্লোজার প্রকাশ এবং টেকসই অর্থায়নের প্রতি আমাদের ধারাবাহিক মনোযোগের মাধ্যমে এমটিবি দায়িত্বশীল ব্যাংকিং পরিচালনা করতে এবং বাংলাদেশের একটি পরিবেশবান্ধব ও টেকসই অর্থনীতিতে রূপান্তরের প্রক্রিয়াকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।এরপর তিনি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্লাইমেট ক্যাটালিস্ট ফর রেজিলিয়েন্স -এর মোড়ক উন্মোচন করেন। পরবর্তীতে অনুষ্ঠিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সাসটেইনেবল ফাইন্যান্স, জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা এবং রিফাইন্যান্স স্কিমসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়, যা ব্যাংকের কর্মকর্তা ও অংশগ্রহণকারীদের এ বিষয়গুলো ব্যাংকজুড়ে বাস্তবায়নের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে।

এই দ্বিমুখী উদ্যোগের মাধ্যমে এমটিবি জলবায়ু সহনশীলতা, স্বচ্ছ রিপোর্টিং এবং দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা বাংলাদেশের একটি সবুজ ও পরিবেশবান্ধব অর্থনীতিতে রূপান্তরের যাত্রাকে আরও ত্বরান্বিত করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments