
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। ব্যাংকটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যু করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ব্যাংকটি ৫ম এমটিবি নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। এবং বন্ডটির মেয়াদ ৭ বছর।
বন্ড ইস্যু করতে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক টিয়ার-২ এর শর্ত পূরণে পুঁজিবাজার নিয়ন্ত্র সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি নেবে। এছাড়া অন্যান্য আইনী শর্ত মেনে ব্যাংকটি বন্ড ইস্যু করতে পারবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments