ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান গত ৩০ জুন, ২০২৩ তৃতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.০৮৯৯ টাকা। আগের বছর ছিল ০.০৭২২ টাকা।
অপরদিকে ৯ মাসে (অক্টোবর,২২-জুন,২৩) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে ০.২৯৩৭ টাকা। যা গত অর্থবছরের ০.২৮৭৫ টাকা আয় ছিলো।
গত ৩০ জুন, ২০২৩ শেষে প্রতিষ্ঠানটির বাজার মূল্যে ইউনিট প্রতি এনএভি হয়েছে ১০ টাকা ৫৬ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.


































Recent Comments