ডোইলি শেয়ারবাজার ডেস্ক: চলমান নারী এশিয়া কাপের শুরুটা বাংলাদেশের ভালো না হলেও মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানের হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী দল। ব্যাটারদের দাপুটে পারফরম্যান্সের সঙ্গে বল হাতে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে টাইগ্রেস বোলাররা।

বুধবার (২৪ জুলাই) শ্রীলঙ্কার ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। এটি এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ স্কোর। এর জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করতে পারে মালয়েশিয়ার মেয়েরা।
সেমিফাইনালে জায়গা করে নিতে বাংলাদেশের দরকার ছিল বড় ব্যবধানের জয়। মালয়েশিয়ার বিপক্ষে সেই লক্ষ্যই পূরণ করেছে বাংলাদেশের মেয়েরা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments