ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৮২ পয়সা।
গত ৩১ মার্চ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৭০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রর




























Recent Comments