বৃহস্পতিবার, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএস. আলম কোল্ড রোলড স্টিলসের কারখানা বন্ধ
spot_img
spot_img

এস. আলম কোল্ড রোলড স্টিলসের কারখানা বন্ধ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এস. আলম কোল্ড রোলড স্টিলস লিমিটেড তাদের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। চট্টগ্রামে এস আলম গ্রুপের কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যাখ্যা চাওয়ার জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

ডিএসইকে দেওয়া এক চিঠিতে কোম্পানিটি জানায়, তাদের নিয়ন্ত্রণের বাইরে সৃষ্ট বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়মিত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানির দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে ব্যাংকগুলো ঋণপত্র (এলসি) খোলায় বিধিনিষেধ আরোপ করায় প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানি ব্যাহত হয়। পাশাপাশি ধীরে ধীরে অধিকাংশ দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

চিঠিতে আরও বলা হয়, সংকটের সমাধান হলে এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হলে দ্রুত উৎপাদন পুনরায় শুরু করা হবে। এ বিষয়ে ডিএসইকে যথাসময়ে অবহিত করা হবে।

তবে কোম্পানিটি সতর্ক করে বলেছে, স্বল্প সময়ের মধ্যে উৎপাদন পুনরায় শুরু করা সম্ভব না হলে এর উল্লেখযোগ্য নেতিবাচক আর্থিক প্রভাব কোম্পানির ওপর পড়তে পারে।

চট্টগ্রামে এস আলম গ্রুপের সব কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাই-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের পর ২ আগস্ট ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চায়। তারই পরিপ্রেক্ষিতে ৪ আগস্ট এস. আলম কোল্ড রোলড স্টিলস এ ব্যাখ্যা দেয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments