ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের কুটির, ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) শিল্প খাতের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং সহজ শর্তে অর্থায়নের সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং এসএমই ফাউন্ডেশন (এসএমইএফ)- এর মধ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ক্রেডিট হোলসেলিং প্রোগ্রাম (সিডব্লিউপি)-এর অধীনে আয়োজিত এই চুক্তির মাধ্যমে অগ্রাধিকারপ্রাপ্ত খাতের উদ্যোক্তারা মাত্র ৮% আকর্ষণীয় সুদে ঋণ সুবিধা
পাবেন।
গত জুন ১৬, ২০২৬ তারিখে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক, চৌধুরী আখতার আসিফ এবং এসএমই ফাউন্ডেশনের পক্ষে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক, আনোয়ার হোসেন চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব, আবদুন নাসের খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মোঃ মোখতার আহমেদ। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নূরুন নাহার।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এমটিবি-এর এসএমই ও এগ্রি ব্যাংকিং ডিভিশনের প্রধান, সঞ্জীব কুমার দে সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নীতিমালার নির্দেশনা অনুযায়ী, এই অর্থায়ন কর্মসূচির আওতায় দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে
অগ্রাধিকার দেওয়া হবে। যার মধ্যে রয়েছে – এসএমই খাতের প্রধান প্রধান উপ-খাত (Sub sectors), বিভিন্ন এসএমই ক্লাস্টার, ব্যাংকিং সুবিধা-বঞ্চিত অঞ্চল, নারী নেতৃত্বাধীন উদ্যোগ, গ্রামীণ ও প্রান্তিক ব্যবসা, জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চল, গ্রিন টেকনোলজি বা পরিবেশবান্ধব উদ্যোগ এবং তথ্য-প্রযুক্তি (আইসিটি) ও উদ্ভাবনমূলক শিল্পের সাথে যুক্ত তরুণ উদ্যোক্তাগণ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ




























Recent Comments