বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যএসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
spot_img
spot_img

এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শনিবার ২৫ জুন দুপুরে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বসতঘর থেকে শারমিন আক্তার  নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বসতঘরের একপাশে একটি কক্ষে পড়াশোনা করতো স্কুলছাত্রী শারমিন। শুক্রবার রাতে সে ওই কক্ষেই ছিল। এদিকে শনিবার সকালে তার কক্ষের চালের কাঠের সাথে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শারমিন আক্তারের লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ।

এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৈলাটি গ্রামের গণি মিয়ার মেয়ে। শারমিনের এ বছর স্থানীয় জনতা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। কিন্তু বন্যার কারণে পরীক্ষা স্থগিত করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments