ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এসবিএসি ব্যাংক পিএলসি-এর ঢাকা অঞ্চলের বিভিন্ন শাখার কর্মকর্তাদের নিয়ে ‘অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শনিবার (সেপ্টেম্বর ২৬, ২০২৬) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রিন্সিপাল মোঃ সাইদুর রহমান। প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ডিক্যামেলকো এবং এএমএল ও সিএফটি ডিভিশনের প্রধান এএনএম মেজবাহুল হাসান ও ব্যাংকের ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান ও এসভিপি মোঃ মাজহারুল হাসান সিডিসিএস, সিএমএমএস। কর্মশালায় ব্যাংকের এএমএল ও সিএফটি ডিভিশনের অন্যান্য কর্মকর্তাগণও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments