ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ কোম্পানির নাম সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের পরিবর্তে এসবিএসি ব্যাংক পিএলসি নামকরণের সিদ্ধান্ত জানিয়েছেন। এ কারণে কোম্পানিটির সংঘস্বারকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এসবিএসি ব্যাংক অনুমোদিত মূলধন বাড়াবে। ১ হাজার কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।
উল্লেখ্য, কোম্পানিটি রেকর্ড তারিখ এবং সভা সংক্রান্ত তথ্য পরবর্তী নোটিসের মাধ্যমে জানাবে বলে জানা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.



























Recent Comments