শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদএসিআইয়ের শেয়ার ক্রয়ের ঘোষণা
spot_img
spot_img

এসিআইয়ের শেয়ার ক্রয়ের ঘোষণা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (ACI)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা কোম্পানির শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তিনি কোম্পানির মোট ৩ লাখ ২ হাজার শেয়ার বর্তমান বাজারদরে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখিত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ব্লক মার্কেটের মাধ্যমে কেনা হবে।

কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে এই শেয়ার ক্রয় সম্পন্ন করা হবে। এই ক্রয় কার্যক্রম ডিএসই (লিস্টিং) রেগুলেশনস, ২০১৫-এর ৩৪(১) বিধান এবং বিএসইসি’র ২০১৮ সালের উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ ও কর্তৃত্ব গ্রহণ বিধিমালার ৪ নম্বর বিধি অনুযায়ী সম্পন্ন হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments