ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) প্রক্রিয়ায় থাকা এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের আইপিও লটারির ড্র সম্পন্ন হয়েছে।
আজ ৭ অক্টোবর ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির আইপিওর লটারির ড্র অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে লটারিতে বিজয়ীদের তালিকা প্রকাশ করেছে এসোসিয়েটেড অক্সিজেন। লটারির ফলাফল জানত নিম্নে ক্লিক করুন:
- TREC code of DSE, CSE and M.bank
- General Public(Resident Bangladeshi-RB)
- Affected Small Investors(ASI)
- Non Resident Bangladeshi(NRB)
জানা যায়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আইপিও’র মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়। এরপর গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর, বুধবার বিকেল পর্যন্ত আবেদন জমা নেয় কোম্পানি কর্তৃপক্ষ।

১০ টাকা দামে ১ কোটি ৫০ লাখ শেয়ার পেতে বিনিয়োগকারীরা ৪৭১ কোটি ৯১ লাখ ৫ টাকার আবেদন জমা দিয়েছে। ব্যক্তি ও প্রতিষ্ঠানিক এবং বিদেশি বিনিয়োগকারী মিলে এই টাকার আবেদন জমা দিয়েছে। যা প্রয়োজনের তুলনায় ৩১ দশমিক ৪৬১ গুণ বেশি।
এদিকে, গত ১৬ জুলাই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। আর ইস্যুর মাধ্যমে বাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে তারা।
পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে কোম্পানিটি মজুদ ছাউনি, প্লান্ট সেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটাবে।
গত ২০১৮-১৯ অর্থবছরে এসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৫১ পয়সা। গত ৩০ জুন, ২০১৯ তারিখে পুনর্মুল্যায়ন ব্যাতিত শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৭ পয়সা।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস।


































Recent Comments