ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ৩৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড।

বৃহস্পতিবার (২৯সেপ্টেম্বর) ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৮ টাকা ৯২ পয়সা।
এছাড়া, ২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫২ টাকা ৯৫ পয়সা।
আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ অক্টোবর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments