ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির স্পনসর পরিচালক শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পনসর পরিচালক এস.এম. রেজাউল আলম কোম্পানির ৬০ লাখ ৬০ হাজার শেয়ার তার মেয়ে মিসেস রোশমি রুহিকে এবং ৬০ লাখ ৬০ হাজার শেয়ার তার স্ত্রী মিসেস ফাহিমা হুসনার কাছে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মিসেস রোশমি রুহি ও মিসেস ফাহিমা হুসনা, দুজনেই কোম্পানির জেনারেল শেয়ারহোল্ডার। পরবর্তী ৩০ কার্যদিবসের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহারের মাধ্যমে স্পনসর পরিচালক এস.এম. রেজাউল আলম কোম্পানির উল্লেখিত পরিমান শেয়ার হস্তান্তর করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments