ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর ওয়ারীতে গ্যাস লাইনে বিস্ফোরণের পর আগুন লেগে পাঁচ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচ জন হলেন, মো. সুমন ওরফে হেলাল (৪০), আব্দুর রশিদ (৬৫), মো. মামুন (৫০) পথচারী আব্দুর রশিদ (৬৬) ও মো. আনোয়ারুল (২১)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের একজন চিকিৎসক বলেন, দগ্ধ ৫ জনকে এখানে অবজারভেশনে রাখা হয়েছে। কত শতাংশ দগ্ধ হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
মামুনের শ্যালক প্রিন্স জানান, মঙ্গলবার রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মামুন একটি আবাসন কোম্পানি কাজ করেন। ওয়ারীর টিপু সুলতান সড়কে তাদের প্রতিষ্ঠানের খননের কাজ চলছিল। মামুন ওই কাজ দেখভালো করছিলেন। এ সময় আগুনে মামুন ও হেলালসহ পাঁচ জন দগ্ধ হন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments