মঙ্গলবার, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ওয়াসার এমডি’র মেয়াদ বাড়ানোর সুপারিশ
spot_img
spot_img

ওয়াসার এমডি’র মেয়াদ বাড়ানোর সুপারিশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সুপারিশ করেছে ওয়াসার বোর্ড সভা। মঙ্গলবার (১১ জুলাই) বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে ওয়াসা সূত্র জানিয়েছে।

তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর প্রস্তাব পাস হয়েছে জানিয়ে একটি সূত্র জানিয়েছে, প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে প্রস্তাবের সারাংশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে নিয়োগ চূড়ান্ত হবে।

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান।

এরপর পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়। আগামী ১৪ অক্টোবর তার ষষ্ঠবারের মেয়াদ শেষ হচ্ছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments