ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামান্য বাড়তে পারে সারাদেশে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যদিকে, দেশের নঁওগা ও মৌলভীবাজার জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া খুলনা, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, দেশের অন্যস্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও এর কাছাকাছি এলাকায় মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে।



























Recent Comments