ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতের জন্য প্রস্তাবিত বাজেটে ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ১ হাজার ৩১৬ কোটি টাকা কম।
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ চাওয়া হয়েছিল ৪২ হাজার ১৪ কোটি টাকা। যদি ওই অর্থবছরে সংশোধিত বা অনুমোদিত বাজেট দাঁড়িয়েছিল ৩৯ হাজার ৪১৫ কোটি টাকা।
প্রতিরক্ষা বাজেটে মন্ত্রণালয়ের প্রতিরক্ষা সার্ভিসে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৮১২ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯১৬ কোটি টাকা। মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯২৩ কোটি টাকা। সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয়ের জন্য রাখা হয়েছে ৪৭ কোটি টাকা।
উল্লেখ্য, এবারের বাজেটের সম্ভাব্য আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। যা গত অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। এটি দেশের ৫৪তম বাজেট এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। প্রতিবছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হয়েছে বেতার-টেলিভিশনের মাধ্যমে। এর আগে আজ দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments