বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণকমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন দিয়ে লেনদেন শেষ করেছে পুঁজিবাজার। সূচক কমার পাশাপাশি কমেছে দৈনিক লেনদেনের পরিমাণও।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে  অবস্থান করছে ৪ হাজার ৭৬.৭৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৪৫.৩৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭১.৯০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৪৭ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৮৫.৭৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৪.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯৪৮.৩২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩৭২.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩১টির, কমে ৩৭টির এবং অপরিবর্তিত থাকে ১৭৯টির। আর দিন শেষে লেনদেন হয় ২৫২ কোটি ৮৯ লাখ ১০ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৫ কোটি ৪১ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১১ শতাংশ বা ১৩.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬০৭.৯৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১২ শতাংশ বা ৮.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৩৬.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৭ লাখ ৩৯ হাজার ২৮৯ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৫ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ৫৮ টাকা। গতকালকের তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ১০ লাখ ৩ হাজার ৭৬৯ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments