ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৪ জানুয়ারি বছর ও সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও দৈনিক লেনদেনের পরিমাণ। দিন শেষে আজ ৪৪.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ৪ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ১০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৯২.৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৬.১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪.৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭১.১৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭ টির, কমেছে ১৮০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৪.১৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ৮৫১টি শেয়ার ১ লাখ ৯৩ হাজার ২২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৮২ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ, ৩ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪২ শতাংশ বা ২৯.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৮৮২.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৪৫১.৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ৫৭৬.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৭ টির, কমে ১৩২ টির এবং অপরিবর্তিত রয় ২৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৭.৫৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৩৮ লাখ ৯০ হাজার ৪২৯টি শেয়ার ২ লাখ ৮ হাজার ১২১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩১৩ কোটি ৯৩ লাখ ৭২ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৩১ কোটি ৭৪ লাখ ৮১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০১ শতাংশ বা ২.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ১৫৪.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৩০ টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৭১ লাখ ৯২ হাজার ৪৮২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৮ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ২১২ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ২ লাখ ৮ হাজার ২৭০ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments