বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদকমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ বাস্তবায়নে বিএসইসির সহযোগিতা চাইল সিএসই
spot_img
spot_img

কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ বাস্তবায়নে বিএসইসির সহযোগিতা চাইল সিএসই

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খান এবং কমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)-এর পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (৩০ জুন) বিএসইসি ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সিএসই চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। এ সময় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের পাশাপাশি কমিশনার তানভীর হাবিব রহমান, সিপিএ, নাহিদ মাহতাব এবং মো. নাফিজ আল তারিক উপস্থিত ছিলেন।

সাক্ষাতে সিএসইর চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে দেশে প্রথমবারের মতো কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার সর্বশেষ অগ্রগতি এবং এ উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে কমিশনকে বিস্তারিত অবহিত করা হয়।

এ সময় বর্তমানে স্থবির হয়ে থাকা বিভিন্ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বিএসইসির সহযোগিতা কামনা করে সিএসই। জবাবে কমিশনের চেয়ারম্যান ও কমিশনাররা বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে সিএসই পরিচালনা পর্ষদের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, ড. মাহমুদ হাসান, এম. জুলফিকার হোসেন, মেজর (অব.) এমদাদুল ইসলাম ও শাহজাদা মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার (এফসিএ, এফসিএমএ) এবং বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামও উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments